ব্যক্তিগত কারণ দেখিয়ে যোগদানের একবছরেরও কমসময়ের মধ্যে স্পেন জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। তার সহযোগী রবার্ট মরিনোকে দায়িত্ব দেয়া হয়েছে। একই কারণ দেখিয়ে গত ম্যাচে মালটার বিপক্ষে অনুপস্থিত ছিলেন সাবেক এই বার্সা বস।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস এ বিবৃতিতে বলেছেন, আমরা সবসময় তাকে সম্মান জানায়। অর্পিত দায়িত্ব সুন্দরভাবে পালন করার জন্য তাকে ধন্যবাদ। তার জন্য ফেডারেশনের দরজা সবসময় খোলা থাকবে। এনরিকের সমস্যা নিতান্তই ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। পরে এনরিকেও এক বিবৃতিতে দলের সকল স্টাফকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এএম
