‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’—এ প্রতিপাদ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশন বৃহস্পতিবার (৯মার্চ) ঢাকার অবস্থিত গুলশান ক্লাবের প্যাটিও হলে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার ভারতীয় হাইকমিশনের ফার্স্ট লেডি মিসেস মনু ভার্মা। অনুষ্ঠানে মাউন্ট এভারেস্টে চড়া প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুদার, নিউজ টুয়েন্টিফোর এর নাফিসা হক, পর্বত আরোহী শায়লা পারভিন বীথি, এবং সঙ্গীতশিল্পী নাদেদজা সুলতানা আর্নিক কে তাদের অসামান্য অর্জনের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসবিআই বাংলাদেশের অপারেশনস এর কান্ট্রি হেড শ্রী অমিত কুমার, তার স্বাগত বক্তৃতায় সমাজে নারীদের অধিকার নিচ্ছিতে নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির সুবিধা বৃদ্ধির ওপর জোর দেন।
শ্রী মনু ভার্মা, তার মূল বক্তৃতায় বলেন, নারীদের উচিত তাদের নিজেদেরকে সম্পূর্ণরূপে ভালবাসা এবং অন্য কোথাও স্বীকৃতি খোঁজার পরিবর্তে তারা যেন তাদের দৈনন্দিন জীবনে যা কিছু করছে তার জন্য গর্ব বোধ অনুভব করে, তাহলেই প্রকৃত নারীর ক্ষমতায়ন সম্ভব হবে।
অনুষ্ঠানে এসবিআই বাংলাদেশ অপারেশনের নারীকর্মীসহ এবং অন্যান্য সকল কর্মী এবং তাদের স্ত্রীরা উপস্থিত ছিলেন।
