দশ দফা দাবিতে বিএনপির মানববন্ধন

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:১৯

সরকারের পদত্যাগসহ দশ দফা দাবিতে সব জেলা-মহানগরে একযোগে বিএনপির এক ঘণ্টার মানববন্ধন চলছে।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীসহ দেশব্যাপী এ মানববন্ধন করছে বিএনপি।

বুধবার (৮ মার্চ) নিত্য পণ্যের দাম কমানো, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তিসহ মোট ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ) থেকে শুরু হয়ে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা আবুল হোটেল থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর নটর ডেম কলেজের সামনে মানববন্ধন করেন পেশাজীবীরা। 

পেশাজীবী নেতাদের মধ্যে এসময় বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, সাংবাদিক কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ, এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালাম, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

 

ইত্তেফাক/কেকে