শামিমের পরিবর্তে মিরাজ, ইংলিশদের এক অভিষেক

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:২২

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি। সসিইরজ জিতলেই ইতিহাস। আজ মিরপুরে দ্দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্যেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। সেই ম্যাচের একাদশ থেকে আজ একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। শামিম হোসেনের জায়গায় আজ বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামছেন মেহেদি হাসান মিরাজ। আজ এক স্পিনার বেশি খেলিয়ে মিরপুরের স্পিনিং উইকেটের সুবিধা নেওয়ার চিন্তা থেকেই মিরাজকে একাদশে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ইংল্যান্ডও এই ম্যাচে জিতে সিরিজে ফিরতে মরিয়া। ইংলিশ একাদশেও এসেছে এক পরিবর্তন।পেসার মার্ক উডের পরিবর্তে আজ ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে স্পিনার রেহান আহমেদের। 

বাংলাদেশ একাদশ- সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ- জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক),  ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, জোফরা আরচার।

ইত্তেফাক/এসএস