ছিলেন না চট্টগ্রামের প্রথম টি-টোয়েন্টিতে। ড্রেসিং রুমে বসেই দেখেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের অইতিহাসিক জয়। সাগরিকা পর্ব শেশ করে সিরিজের দ্বিতীয় ম্যাচ ঢাকার হোম অফ ক্রিকেটে। ঢাকায় ফিরতেই একাদশে ফিরলেন, ফিরেই দেখালেন স্পইনিং উইকেটে কেন তিনি অপরিহার্য। বলা হচ্ছে মেহেদি হাসান মিরাজের কথা। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের আশায় থাকা বাংলাদেশকে জয়ের মঞ্চ প্রস্তুত করে দিয়েছেন মিরাজ। ক্যারিয়র সেরা বোলিংয়ে একাই ধসিয়ে দিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তার বোলিং নৈপুন্যে মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেছে ইংলিশরা।
আজ বিকেল ৩টায় মিরপুরের শের-ই-বাংলা জতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
ইনিংসের নবম ওভারে প্রথম মিরাজের হাতে বল তুলে দেন সাকিব। ওভারের শেসষ বলেই উইকেট তুলে নেন মিরাজ। ১৭ বলে ১৫ রান করা মঈন আলীকে সাজঘরে ফেরান শামিম হোসেনের ক্যাচ বানিয়ে।
বিপদজনক হয়ে উঠতে থাকা বেন ডাকেট আর স্যাম কারানের জুটিও ভেঙ্গেছেন নিজের তৃতীয় ওভারে। এক বলের ব্যবধানে ১৫তম ওভারেই ফিরিয়েছেন স্যাম কারান আর ক্রিস ওকসকে।
নিজের শেষ ওভারে এসে ফের আঘাত হেনেছেন মিরাজ। ক্রিস জর্ডানকে ফিরিয়েছেন মিড উইকেটে রনি তালুকদারের ক্যাচ বানিয়ে। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে মিরাজ একাই ধ্বস নামিয়েছেন ইংলিশ ব্যাটিংয়ের।
