২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের প্রচার অভিযান শুরু

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৪৮

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে প্রচারণাভিযান শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার থেকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওল্যান্ডোতে প্রেসিডেন্ট ট্রাম্প ‘কিপ আমেরিকা এগেইন’ স্লোগান সামনে রেখে তার পুন:নির্বাচনের প্রচার অভিযান শুরু করেন। ফ্লোরিডা হচ্ছে এমন একটি রাজ্য যেখানে ভোটদাতারা যে কোন পক্ষেই ভোট দিতে পারেন। তবে ২০১৬ সালে তিনি এই রাজ্যে জয়লাভ করেছিলেন। প্রেসিডেন্ট তার প্রথম নির্বাচনী অভিযানের প্রতিধ্বণি তুলে বলেন এটি বিশাল একটি রাজনৈতিক প্রচারাভিযান আর আপনাদের জন্যই এই প্রচার অভিযান এক রাজনৈতিক আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট তার অর্থনীতি এবং সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলো তুলে ধরেন এবং ডেমোক্র্যাট দলীয় বিরোধীদের সমাজবাদী ও বামপন্থি উগ্রবাদী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন যে তারা তাকে, তার পরিবারকে এবং তার সমর্থকদের খাটো করে দেখছে। প্রেসিডেন্ট সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্য চুক্তির বিষয়টিও তুলে ধরেন এবং তার প্রেসিডেন্ট পদে নির্বাচনকে কেন্দ্র করে রাশিয়া প্রসঙ্গ এবং অন্যান্য বাক-বিতন্ডার সঙ্গে মিডিয়া ও ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। -ভয়েস অব আমেরিকা