ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোট চান করবিন

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৪৮

ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটের দাবি করেছেন ব্রিটেনের বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। গতকাল বুধবার নিজ দলের নীতি নির্ধারণী কমিটিকে করবিন বলেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবে না কি থাকবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত পন্থা হচ্ছে দ্বিতীয় গণভোট। এদিকে গতকাল ক্ষমতাসীন রক্ষণশীল দলের নেতৃত্বের দৌঁড়ে ছিটকে পড়েছেন রোরি স্টুয়ার্ট। তিনি পেয়েছেন ২৭ ভোট। আর বরিস জনসন ১৪৩, জেরেমি হান্ট ৫৪, মাইকেল গোভ, ৫১ এবং সাজিদ জাভিদ ৩৮ ভোট পেয়েছেন। এই দলের নির্বাচিত নেতাই হবেন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী। -বিবিসি ও আল-জাজিরা