কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে কুলসুম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশুহাট রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর জিগাতলা এলাকার জনি আলীর স্ত্রী।
আরও পড়ুন্: কোটি টাকা ব্যয়ে আবারও পাইলিং গাছের খুঁটি দিয়ে
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুলসুম তার স্বামীর সঙ্গে মিরপুরের একটি খাবার হোটেলে বাবুর্চির কাজ করতেন। নতুন ভাড়া বাসা খোঁজার জন্য তারা দুজনে রেললাইন দিয়ে হাঁটছিল। রেল ব্রিজের ওঠার পর ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেন চলে আসে। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে কুলসুমের মৃত্যু হয়। এ সময় স্বামী জনি ব্রিজ থেকে নিচে লাফিয়ে প্রাণে বাঁচে।
ইত্তেফাক/অনি
