মজার ক্রিকেট

আপডেট : ২০ জুন ২০১৯, ১৯:৪২

বিশ্বকাপের চলছে ক্রিকেট ইংল্যান্ডের মাঠে,

ভাগ্যে এবার কার কী আছে ভেবেই সময় কাটে।

      

বাছাই করা দশটি দলের জমছে ভীষণ খেলা,

হাড্ডাহাড্ডি লড়তে মোটেই করছে না কেউ হেলা।

 

চেষ্টা সবার চলছে এখন উঠবে ধাপে ধাপে,

সেই ভাবনায় দলগুলো সব ভুগছে স্নায়ুর চাপে।

       

গ্যালারিতে দর্শকেরা  চেঁচায় গলা ছেড়ে,

কোটি কোটি উত্সুক চোখ টিভিতে নেয় কেড়ে।

 

চলছে হিসাব ব্যাটে-বলে উইকেটে আর রানে,

ভক্তকুলের ঘুম-খাওয়া যায় এই ক্রিকেটের টানে।

 

ঠকলে তাদের মুখ গোমরা জিতলে খুশির মেলা,

হার ও জিতের ছন্দে গড়া এ যে মজার খেলা।