ফুল পাখি আর নদীর ছবি আঁকছে বসে মিতু দৃশ্য জুড়ে আছে যে তার দেশের ষড়ঋতু। উড়ছে পাখি সেই ছবিতে রাখাল ঠোঁটে বাঁশি আরো আছে কাশফুল ঢেউ রোদের মিষ্টি হাসি। ঝড়-বৃষ্টি খেয়ার দোলা মাঝির হাতে বৈঠা রঙতুলি তার নিত্য সাথী বন্ধু নতুন বইটা।