এই যে ছোট খুকি খুকিটা চাঁদমুখী সারাবাড়ি দাপিয়ে বেড়ায় নাম জানো? টুকটুকি। পানির কলস দুধের বাটি উল্টে ফেলে শীতল পাটি ফোকলা দাঁতে হেসে বেড়ায় দেয় লুকিয়ে ‘টুকি’ এই আমাদের খুকি। খুকি সে তো ছোট ঘুরে বেড়ায় টো টো। খুকি তুমি রোজ সকালে ফুলের মতো ফোটো।