তা র কা দে র বি শ্ব কা প ভা ব না

আমি ইংল্যান্ডকেই সাপোর্ট করবো—শফিক তুহিন

আপডেট : ২০ জুন ২০১৯, ২০:২৫

এবারের বিশ্বকাপের হট ফেভারিট ইংল্যান্ডই আজকের ম্যাচটি জিতবে। যদিও শ্রীলঙ্কা ভালো একটি খেলা উপহার দিতে পারে সহজেই। তবে আমি ইংল্যান্ডকেই সাপোর্ট করবো।

এর আগের ম্যাচে আফগানদের বিপক্ষে যেভাবে খেলেছে সেটা এখনো চোখে ভাসছে। এমনকি বাংলাদেশের বিপরীতেও বেশ দুর্দান্ত খেলেছে। তাদের প্রতিটি ম্যাচেই ব্যাটিংয়ে আমি মুগ্ধ।

শ্রীলঙ্কাও ভালো করার ক্ষমতা রাখে। তবে এই বিশ্বকাপে তারা এখনো তেমন কোনো চমক দেখাতে পারেনি। ইংল্যান্ডের বিপক্ষেও সে সুযোগ নেই।

 

লেখক:সঙ্গীতশিল্পী