দাঁত ভালো রাখতে পানির বিকল্প নেই

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৩:১৪

নিয়মিত পানি পান শরীরে পানির চাহিদা দূর করে অনেক জটিল রোগ থেকে সুস্থ রাখার পাশাপাশি  দাঁতের সমস্যাও দূর করতে সহায়ক ভূমিকা রাখে। মোমোজা ডেন্টাল এন্ড ম্যাক্জিদগফ্যাসিক্যাল সার্জারির দাঁতের চিকিৎসক প্রহেলিকা হাসান জানিয়েছেন দাঁত ভালো রাখতে পানি পানির বিকল্প নেই।  

  • অনেক সময় অ্যাসিডিটি থেকে দাঁতের ক্ষতি হয়। পানি খেলে এসিডিটির হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় । দাঁত ঠিক রাখতে তাই নিয়মিত পানি পান করা জরুরি।
  • নিয়মিত পানি খেলে মাড়ি ভিজে থাকে। এতে মাড়ির বড় বড় রোগ যেমন মাড়ি ফোলা, রক্ত পড়া দূর হয়। তাই মাড়ি ভালো রাখতে ঘন ঘন পানি পানের বিকল্প নেই।

  • দাঁতের দাগ এবং ক্ষয় দেখা দিলে নিয়মিত পানি পান এর পাশাপাশি  মিষ্টিজাতীয় পানীয় যেমন কোল্ড ড্রিংক্স এড়িয়ে চলা ভালো।  
  • সারাদিন নানারকম খাওয়াদাওয়ার ফলে মুখে খাবারের কণা জমতে থাকে। এর থেকেও দাঁত খারাপ হয়ে যায়‌। এই সমস্যা দূর করতে নিয়ম করে পানি পান করুন।
ইত্তেফাক/পিএস/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন