নোয়াখালীতে জামায়াতের চার নেতাকে আটক করেছে পুলিশ। আটক চার নেতা হলেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফারুক (৪৮), অর্থ সম্পাদক নিজাম ফারুক (৪৫), সদস্য মোঃ বাহাদুরকে (৪২) এবং সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন(৫২)। নাশকতার মামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা শহর মাইজদীর আল-ফারুক একাডেমি এলাকা থেকে প্রথম উল্লেখ করা তিনজনকে আটক করা হয় শুক্রবার রাতে। শনিবার সকালে আটক করা হয় মাওলানা জামাল উদ্দিনকে।
জেলার পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ বিপিএিম-পিপিএম সেবা বিষয়টি নিশ্চত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পুর্বে নাশকতার মামলা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রহেছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
