বিশ্রামে টাইগাররা, অনুশীলন করে ঘাম ঝরাল আয়ারল্যান্ড

আপডেট : ২২ মার্চ ২০২৩, ০৩:১১

ফুরফুরে মেজাজে গতকাল সারাদিন কাটিয়েছে বাংলাদেশ দল। কেনই বা কাটাবে না? আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই ওয়ানডেতে রেকর্ডের বন্য বসিয়ে দিয়েছে। এমন অগ্রাসি ভূমিকায় শেষ কবে টাইগারদের দেখা গিয়েছে তা মনে করতেও খানিকটা সময় চিন্তা করতে হবে ভক্তদের। এর আগে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড পরিমাণে রান করে বাংলাদেশ দল সে ম্যাচে রেকর্ড পরিমাণে ব্যবধানে জয়ও তুলে নেয়। এরপর গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করে আবারও ঝড় তুলে আইরিশে বোলারদের ওপর। তাতে করে প্রথম ম্যাচে করা রেকর্ড ছাপিয়ে যায় তারা। তবে বাংলাদেশের ঝড় শেষেই শুরু হয় প্রাকৃতিক ঝড় তাই সেই ম্যাচটি আর মাঠে গড়ায় না। টাইগারদের এ রেকর্ড গড়া ম্যাচটি করা হয় পরিত্যক্ত।

এদিকে সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে ২ দিন সময় পেয়েছে দুই দল। তাই গতকাল বিশ্রামেই কাটিয়েছে টাইগাররা। অবশ্য দ্বিতীয় ওয়ানডে শেষ হওয়ার পরই টিমের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে মঙ্গলবার তারা করবেন না অনুশীলন। গতকাল দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যক্তিগত কাজে আসেন ঢাকায়। পেসার হাসান মাহমুদ বেড়ন সিলেটের বৃষ্টি ভেজা দর্শনীয় স্থান সাদা পাথর ভ্রমণে তার সঙ্গে ছিলেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্পিন কোচ রঙ্গনা হেরাথ এবং দলের আরেক পেসার মোস্তাফিজুর রহমান স্ত্রী নিয়ে ঘুড়েন সিলেটের চা বাগান এবং রাতার গুল সোয়াম্প ফরেস্টে। এছাড়া স্পিনার নাসুম সিলেটের ছেলে হওয়ায় দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত হওয়ার পরই রাতে হোটেল ছেড়ে রওনা হন পরিবারের সঙ্গে সময় কাটাতে। বাকী সবাই টিম হোটেলে ছিলেন বিশ্রামে।

এদিকে টাইগাররা বিশ্রামে থাকলেও ঐচ্ছিক অনুশীলন করে ঘাম ঝরিয়েছে সফরকারী আয়ারল্যান্ড দল। ব্যাট-বল কোনো ডিপার্টমেন্টেই সুবিধা করতে পারছেন না তারা। তাই তৃতীয় ওয়ানডেতে ঘুড়ে দাঁড়ানোর জন্যই তাদের এ পরিশ্রম। সোমবার বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করেন। অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আয়ারল্যান্ডের সহকারী কোচ গ্যারি উইলসন। এ সময় দুই ম্যাচে ব্যাট হাতে টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের প্রশংসা করেন তিনি। তবে বেশি কিছু বলতে চাননা বাংলাদেশকে নিয়ে সে নিজের দল কিভাবে ভালো করতে পারবে সেটা করতেই বেশি ব্যস্ত। গ্যারি বলেন, ‘সত্যি বলতে আমি বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই না। আমি আয়ারল্যান্ডের কোচ। মুশফিক খুব ভালো ক্রিকেটার। বাংলাদেশের অনেক ভালো ক্রিকেটারই আছে। কিন্তু আমরা নজর দিচ্ছি কীভাবে নিজেদের উন্নতি করতে পারি। বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারি। কিন্তু মুশফিক অনেক ভালো ক্রিকেটার।’এছাড়া সিরিজ শুরুর আগে সফরকারীদের কণ্ঠে ছিল বাংলাদেশ দলের স্পিন-ভীতি। কিন্তু প্রথম ম্যাচে আইরিশদের অলআউট করার পেছনে পেসারদের ভূমিকাও ছিল স্পষ্ট। তাই এদিন গ্যারির মুখে শোনা যায় টাইগার পেসারদের প্রশংসা। বলেন, ‘আমরা জানতাম তাসকিন গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। সে দারুণ খেলছে। মোস্তাফিজেরও দারুণ রেকর্ড আছে। আমরা জানতাম, শুধু স্পিনারদেরই সামলাতে হবে না। এটা আমাদের জন্য চমক নয় যে পেসাররাও একটা বড় ভূমিকা রাখবে। আমরা আগে থেকেই তাদের বিষয়ে অবগত ছিলাম।’

 

ইত্তেফাক/ইআ