পল্লী বিদ্যুতের খুঁটির কারণে মসজিদের নির্মাণকাজ বন্ধ

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪০

কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজিব চেংমারী গ্রামে চতুর্থ তলা মসজিদের নির্মাণ কাজে বাধা হয়ে বৈদ্যুতিক খুঁটি। খুঁটিটি সরানোর দাবিতে মসজিদ কমিটির পক্ষ থেকে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসার বরারর লিখিত আবেদন করার পরেও খুঁটিটি সরানো হয়নি। ফলে মসজিদের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসার এজিএম কাজী মো. সেফাত রেজা ইবনে হক বলেন, মসজিদ কমিটির লিখিত আবেদনের পেক্ষিতে সেখানে লোকজন পাঠিয়ে স্টিমেট করে খুঁটি সরানোর জন্য ওই পরিমাণ টাকা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তারা এত টাকা দিতে না পারার কারণে লোক পাঠিয়ে নতুন করে স্টিমেট দেওয়া হয়েছে।