বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে সৈয়দপুর পৌরসভা এলাকার পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই দীক্ষাদান অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মণ্ডল ও সৈয়দপুর পৌরসভার একনম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহিন হোসেন। পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. আবু বক্কর শাহ্ ফকিরের সভাপতিত্বে দীক্ষাদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার ও মো. রহুল আমিন প্রধান, সমাজসেবক মো. সোহেল চৌধুরী ও কামারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হেলেনা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
