ফের বাবা হলেন পাকিস্তানি গায়ক, সুরকার আতিফ আসলাম। এবার কন্যা সন্তান এল পাকিস্তানের গায়ক আতিফ আসলাম এবং তার স্ত্রী সারা ভারওয়ানার সংসারে। কন্যার আগমনের খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করে আতিফ লিখেছেন, ‘মা এবং সন্তান দু'জনেই ভাল আছে, আমাদের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ’। সঙ্গে সদ্যোজাতের একটা মিষ্টি ছবিও দিয়েছেন আতিফ।
ছবিতে দেখা যাচ্ছে, ঘুমিয়ে আছে আতিফ এবং সারার সদ্যোজাত শিশুকন্যা।
অবশ্য এর আগেও বাবা হয়েছেন বলিউডের অতি পরিচিত এই গায়ক। আতিফের পাঁচ বছরের ছেলে আহাদ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়।
২০১৩ সালে বহুদিনের বান্ধবী সারা ভারওয়ানাকে বিয়ে করেন পাকিস্তানি গায়ক।
বলিউডে বহু জনপ্রিয় গান গেয়েছেন আতিফ। তার গাওয়া বেশ কিছু গান আজও সমানভাবে জনপ্রিয়। ‘তেরে সং ইয়ারা’, ‘দিল দিয়া গল্লা’, বা ‘পহেলি নজর মে’-র মতো আরও অনেক গানে এদেশের বহুমানুষের অন্যতম প্রিয় শিল্পী আতিফ আসলাম।

ভক্তর আবদারে বিরক্ত রেশমিকা