চৌদ্দগ্রামে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৪

চৌদ্দগ্রামে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের লাশ সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে এবং অপরজনের লাশ সুজাতপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।