ইনজুরি শঙ্কায় ভারতের বিজয় শঙ্কর

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৩৯

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ইনজুরি শঙ্কায় পড়েছেন ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্কর। ইতোমধ্যে চোটের কারণে ছিটকে পড়েছেন দলটির ওপেনার শিখর ধাওয়ান। তাই নতুন এই ইনজুরি ভারতের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

বুধবার অনুশীলনের সময় জাসপ্রিত বুমরার ইয়র্কারে পায়ের আঙুলে ব্যথা পান বিজয়। তবে টিম ম্যানেজম্যান্টের সূত্রে পিটিআই জানিয়েছে, ইনজুরি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তার ব্যথা আছে, তবে চিন্তিত হওয়ার কিছু নেই।  

আরও পড়ুন : নুসরাত হত্যার বিচার শুরু

বৃহস্পতিবার বিজয় শঙ্করকে অনুশীলনে দেখা যায়। ফিটনেস ক্যাম্পের পাশাপাশি ফিল্ডিংও করেছেন তিনি। বিজয় শঙ্কর ভারতের চারজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের একজন।

ইত্তেফাক/কেআই