চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৭০ কোটি টাকা মূল্যের সম্পদ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দোহাজারী শঙ্খ নদীর ব্রিজের দুই পাশে সড়ক বিভাগের অধিগ্রহণকৃত ৩ দশমিক ৫ একর জায়গার উপর নির্মিত প্রায় ১৬৫টি বসতবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়। ওই জমির আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা। দোহাজারী সওজ বিভাগের প্রকৌশলী মো. জাহেদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে অধিগ্রহণকৃত জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানান।
