চুমকী হত্যা মামলা

পটিয়ায় কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৬

পটিয়ায় জুবাইর মোস্তফা চুমকীর (২২) লাশ সাত মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের শ্বশুড়বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয়েছে। এ সময় পটিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ, সিআইডি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হাকিম উপস্থিত ছিলেন। লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর গৃহবধূ চুমকীর লাশ পুলিশ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে চুমকীকে হত্যার অভিযোগে তার পিতা আদালতে একটি মামলা করেন।