সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে ‘সেন্সরি আর্বানিজম অ্যান্ড প্লেসমেকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ। স্থাপত্য বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির স্কুল অব আর্কিটেক্চার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্টের অ্যাসোসিয়েট হেড, স্কুল অব টিচিং অ্যান্ড লার্নিং ড. বাও বেজা।
লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক স্থপতি রাজন দাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
