ক্ষেতমজুর সমিতির ১৩ দফা দাবি

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৭

এবারের বাজেটে ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, জমির অধিকার, ১০ টাকা মূল্যে সারা বছর চাল সরবরাহসহ ১৩ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর সমিতি।

সংগঠনের আহ্বায়ক কমরেড বীরেন বিশ্বাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নিখিল মিত্র, আমজাদ হোসন প্রমুখ। নারী-পুরুষসহ ক্ষেতমজুররা মানববন্ধনে অংশগ্রহণ করেন।