ক্যাপসন নিউজ

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫২

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সাথে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০’ স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত উপস্থিত ছিলেন

০০০০০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর হাসনাবাদ শাখা কর্তৃক পরিচালিত দক্ষিণ কেরানীগঞ্জের আলুকান্দার স্ট্যান্ডবাজারে ব্যাংকের ১০০তম এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. দেওয়ান এম.এ সাজ্জাদ

০০০০০০০০০০

রূপালী ব্যাংক লিমিটেড এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০১৯-২০ স্বাক্ষর হয়েছে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন