ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার দিন শেষে বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেই সঙ্গে সূচকও নিম্নমুখী হয়েছে। দর কমার শীর্ষে ছিল বিমা খাতের প্রষ্ঠািনগুলো। গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৮৯১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪৪৫ কোটি ৬৭ লাখ ৭ হাজার ২০০ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ১০৯ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫ দশমিক ৭৮ পয়েন্ট কমে ৫৩৯৫ দশমিক ৬৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৪২ পয়েন্ট কমে ১৮৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১২৩৩.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।
অপরদিকে, গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৫৩০ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
