বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সারাদেশে কৃষিশুমারির মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করছে। দেশব্যাপী শহর ও পল্লি এলাকায় কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম ৯ জুন হতে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলেছে। এর মধ্যে কোনো খানা গণনায় অন্তর্ভুক্ত না হয়ে থাকলে আগামী ২১ ও ২২ জুনের মধ্যে নিকটের বিভাগীয়/জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে অথবা শুমারি নিয়ন্ত্রণ কক্ষের মোবাইল নম্বর ০১৫৫৬৫৫১৭৬৯ ও ০১৫১৭২৬২৭৩৫ এ যোগাযোগ করে শুমারিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিবিএস। প্রতি দশ বছর অন্তর কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। শস্য, মত্স্য ও প্রাণিসম্পদ খাতের পর্যায়ক্রমিক পরিসংখ্যান প্রস্তুত করা কৃষিশুমারির অন্যতম উদ্দেশ্য। শুমারির মাধ্যমে মূলত সর্বনিম্ন প্রশাসনিক এলাকাভিত্তিক কৃষি খানার আকার, জমির মালিকানা, ভূমির ব্যবহার, আবাদকৃত জমির আয়তন, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, কৃষি যন্ত্রপাতি, খাদ্য নিরাপত্তা, মত্স্য ও বন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
