দুঃসময় করছি যে পার
দুঃখ ভরা মন
সমাজে সংসারে মানুষ
লোভাতুর এখন।
আম, লিচু, পেঁপে, কলা
বিষে ভরা ভাই
পরিবার-পরিজন নিয়ে
রোজ তাই খাই।
কী যে ভালো কী যে খারাপ
না বুঝি না জানি
খবরে পড়ি—ভেজাল এখন
বোতলজাত পানি।
নদী-নালা-খাল-বিল
ই-বর্জ্যে ভরা
সবাই মিলে নষ্ট করছি
প্রিয় বসুন্ধরা।
