একবার এক লোক তার বউকে একটা মেসেজ পাঠাল। কিন্তু ভুলবশত সেই মেসেজটি চলে গেল এক বিধবা মহিলার কাছে, যার স্বামী মাত্রই গতকাল মারা গিয়েছেন। যাই হোক, মহিলা মেসেজটি খুললেন, পড়লেন এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কী লেখা ছিল সেই মেসেজে?
মেসেজে লেখা ছিল:
আমার প্রিয় বউ!! আমি ঠিকঠাক মতোই পৌঁছেছি!! আমি জানি তুমি আমার কাছ থেকে মেসেজ আশা করনি!! এখানে আজকাল মোবাইলফোন এসে পড়েছে!! আমি আসার সঙ্গে সঙ্গে তারা আমাকে একটি মোবাইলফোন গিফট করেছে!! সেই মোবাইল থেকেই আমি তোমাকে মেসেজ পাঠালাম!! তুমি জেনে আরো খুশি হবে যে, তারা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছে!! আশা করা যায়, কাল-পরশুর মধ্যেই তুমিও চলে আসবে!! আশা করি তোমার যাত্রাও হবে আমার মতো সুখের!! তোমার অপেক্ষায় রইলাম!! —ইতি, তোমার প্রিয় স্বামী!
সংগ্রহ: আহমেদ কবির
