গুগল ট্রন্সলেটের সঙ্গে আমরা কম-বেশি অনেকেই পরিচিত। এই সুবিধাটি পেতে হলে আগে আপনাকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হতো। এখন থেকে এই সুবিধাটি পাবেন অফলাইনেও। এই সুবিধাটির জন্য বিশেষ করে ভিন দেশে ভ্রমণে বেশ সহায়ক হবে। অনেকেই বিদেশে ভ্রমণে গেলে অনেক ভাষাই বুঝতে সমস্যায় পরেন। গুগলের এই সুবাধাটির জন্য আপনাকে আর সমস্যায় পরতে হবে না বরং আপনি আগের থেকে অনেক স্বাচ্ছন্দে বিদেশিদের ভাষা বুঝতে পারবেন। পথ চলার সুবিধার্থে গুগল ট্রান্সলেট এবার স্ট্রিট সাইনও অনুবাদ করে দেবে।এই অনুবাদের কাজ এখন থেকে করা যাবে অফলাইনে। গুগল কর্তৃপক্ষ সম্প্রতি অফলাইনে অ্যাপটি ব্যবহারের ঘোষণা দেয়। তবে অনলাইনে ১০৩টি ভাষা অনুবাদ করে দিলেও অফলাইনে এই সংখ্যা ৫৯টি। অফলাইনে নতুন যুক্ত হওয়া সাত ভাষা হলো বাংলা, তামিল, গুজরাটি, কানাড়া, মারাঠি, তেলেগু এবং উর্দু। এছাড়া বাংলা ও তামিল ভাষায় কনভার্সেশন মোড ফিচারটি ব্যবহার করে কথপোকথন চালিয়ে যাওয়ার সুবিধাও যুক্ত করেছে গুগল। নতুন আপডেটে গুগল ভিজুয়াল ট্রান্সলেশনেরও সুযোগ রয়েছে।
