২১ জুন ২০১৯ খ্রিষ্টাব্দ, শুক্রবার
আজ ৭ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৭ শাওয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ২ ও ৩। শুভ বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবীদের কারো পদোন্নতি হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। নতুন পোশাক ক্রয় করতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
