পারিবারিক সঞ্চয়পত্রে উেস কর বাড়ানোয় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, স্পর্শকাতর কথা বলব। এতগুলো ভালো কাজ করার পর আপনি এমন একটি ব্যবস্থা নিলেন, যেটা আমি সমর্থন করতে পারছি না। ক্ষম হে মম দীনতা। পারিবারিক সঞ্চয়পত্র তো প্রধানমন্ত্রীর স্কিম, ওখানে আপনি হাত দিলেন কেন?
মতিয়া চৌধুরী বলেন, গত ৫-৬ বছর ধরে বলে-বলে পারিবারিক সঞ্চায়পত্রে সুদের হার ৯ শতাংশ করেছি। অর্থমন্ত্রী ৯ শতাংশ রাখলেন, কিন্তু উেস কর ৫ শতাংশের জায়গায় ১০ শতাংশ করলেন। এই জিনিসটা সমর্থন করতে পারি না। এই পারিবারিক সঞ্চয়পত্রের ওপর নির্ভর করে গ্রামের বিধবা থেকে শুরু করে অসহায়, অসচ্ছল নারীরা। তিনি (অর্থমন্ত্রী) ওইখানে হাত দিলেন। ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন, শিক্ষকদের বেতন দিচ্ছেন, সরকারি-কর্মচারীদের বেতন বাড়িয়ে দিচ্ছেন, সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুযোগ দিচ্ছেন, অনেক সেক্টরে সুবিধা বাড়ালেন। পারিবারিক সঞ্চপত্রের মালিকরাও তো বাজারের কাস্টমার, কেন সেখানে হাত দিতে গেলেন? এটা আমি বুঝতে অক্ষম।
মতিয়া চৌধুরী আরো বলেন, নানাভাবে ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছেন। কালোটাকা সাদা করা, এটা নিয়ে আলোচনা হয়েছে। বাস্তবতা হলো কালো টাকা আছে, এটা কোনোরকমে খোয়াড়ে ঢুকানোর জন্য কিছু ব্যবস্থা সরকার নিয়েছে। এটা অস্বীকার করব না। সঞ্চয়পত্রের লোকেরা তো হাত পাততে পারে না। তারা কার কাছে হাত পাতবে? এই সংসদে বক্তব্য দেওয়ার পর কেউ একজন আমাকে বলেছিলেন— উনার তো সাইড ইনকাম নেই। ঝাড়ু মারি সাইড ইনকামের, অসত্ পথে উপার্জনের। আমার বৈধ টাকা, সেখানে গিয়ে আপনি উেস কর কাটবেন, এটা ঠিক না।
