লেখা এডিট করার সুযোগ দিচ্ছে হোয়াটস অ্যাপ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

বহুদিন ধরেই হোয়াটস অ্যাপে টেক্সট এডিটিং ফিচারের কথা শোনা যাচ্ছে। এবার সত্যি সত্যিই তা চালু করেছে হোয়াটস অ্যাপ।

আপাতত এটি বেটা কার্যক্রম হিসেবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে৷ শীঘ্রই আইফোনে এই ফিচারটি যুক্ত হবে৷ মেসেজ এডিট ফিচার নিয়ে তারা বহুদিন কাজ করছে এবং এবার তা ব্যবহার করার সুযোগ আসছে। 

এই এডিটিং টুল দিয়ে লেখা, ছবি এমনকি জিআইএফ ফুটেজও এডিট করা যাবে। ফলে হোয়াটস অ্যাপেই অনেকে স্ট্যাটাস কিংবা মেসেজ পাঠানোর ক্ষেত্রে বাড়তি সুযোগ পাচ্ছে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন