গরমের আকর্ষণ কাঁচা আম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৪:০৩

গ্রীষ্মের শুরুতেই ফলের রাজা আম বাজারে আসতে শুরু করেছে। তবে সেটা যুবরাজ হয়ে। অর্থাৎ এখনই কাঁচা আম পাওয়া যায় বাজারে৷ পাকা আমের মধুর রসের মতো কাঁচা আমও অনেকের প্রিয়৷ কাঁচা আম শরীরে পানি সরবরাহের পাশাপাশি নানা রোগ থেকে বাঁচতে সাহায্য করে৷ রোজার সময়ে তাই ইফতারে বা খাবারে কাঁচা আম যুক্ত করতেই পারেন। কিন্তু কেন জোর দেবেন এই ফলে? চলুন জেনে নেই: 

  • ইফতারের পর অ্যাসিডিটির সমস্যায় ভোগেন অনেকে। এই সময় কাঁচা আম বিট লবণ দিয়ে খেলে উপকার পাওয়া যায়৷ 
  • কাঁচা আম খেলে ওজন কমার সম্ভাবনা থাকে। তবে সব জায়গার ওজন কমানোর জন্য কাঁচা আম কার্যকর নয়। আপনার পেট বাড়তে শুরু করলে নিয়মিত কাঁচা আম খেলে উপকার মিলবে। 
  • কাঁচা আম শরীরে পানি সরবরাহ করে। আর রোজায় কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা দূর করার ক্ষেত্রেও কাঁচা আম উপকারী।

  • ভিটামিন-সি থাকায় কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। 
  • অতিরিক্ত ঘামের সমস্যা যাদের তারা আমের শরবত খেতে পারেন। 
  • ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা দৈনিক ১০ গ্রাম কাঁচা আম খেলে রোজায় সুস্থ থাকতে পারবেন। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন