পিএসএল থেকে আইডিয়া চুরি করেছে আইপিএল!

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৫:৩৮

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (৩১ মার্চ) জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা ওঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। স্টেডিয়ামে লাখো দর্শকের সামনে নানা আয়োজন করে আইপিএল কর্তৃপক্ষ। 

এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষে লাইট শো’য়ের মাধ্যমে দেখানো হয় আইপিএলের ট্রফি। আর এই ট্রফি দেখানো নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই লাইট শো’য়ের মাধ্যমে আইপিএলের ট্রফি দেখানোর আইডিয়া চুরি করা হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটায় অভিযোগ করছে পাকিস্তানিরা। টুইটারে এমন অভিযোগ এনে পাকিস্তানিরা বলছে, সদ্য সমাপ্ত পিএসএলেও হুবহু এমন লাইট শো’য়ের মাধ্যমে ট্রফি দেখানো হয়েছিল। পিএসএল থেকে আইডিয়া চুরি করেছে বিসিসিআই।    

ইত্তেফাক/জেডএইচ