অবশেষে ভেঙে ফেলা হলো রহমতউল্লাহ ইনষ্টিটিউট

আপডেট : ২০ জুন ২০১৯, ২৩:৫৯

নারায়ণগঞ্জ:দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধ অবস্থানে থাকা রহমতউল্লাহ ইনস্টিটিউট ভবন ভেঙে দিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের ২নং রেলগেট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। ঐ এলাকার রহমতউল্লাহ ইনস্টিটিউট কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরেই মালিকানা স্বত্ব নিয়ে মামলা চলছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। এ মামলায় সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষে রায় আসে। নাসিক কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবনটি ভাঙার ব্যাপারে এখানকার লোকজনকে আগেই সময় দিয়ে দেওয়া হয়েছিল। সময় পার হওয়ার পরই ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে মেয়র সেলিনা হায়াত্ আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকল নিয়মকানুন রক্ষা করেই রাস্তার মাঝ থেকে জনস্বার্থে এ ভবনটি উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে —তাপস সাহা