গাজীপুর :‘আসুন বায়ুদূষণ রোধ করি’ ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বৃহস্পতিবার গাজীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল পরিবেশবিদদের সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ —ইত্তেফাক
