বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০০ শিক্ষার্থীর হাতে ৪০০ ফলদ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে গাছগুলো তুলে দেন ইউএনও। এর আগে ‘বায়ুদূষণ রোধ করি, বাসযোগ্য ভবিষ্যত্ গড়ি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত্ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।
