আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উত্পাদন, পাট পচন এবং পাটের গ্রেডিং বিষয়ে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাট চাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং উন্নত পাট পচন প্রকল্প, পাট অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলার ১৫০ জন পাট চাষি অংশগ্রহণ করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, গাজীপুরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. রফিকুল ইসলাম খাঁন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল্লাহ্ প্রমুখ।
