রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ আগুন ছড়িয়ে পড়েছে পাশের ভবনেও। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪১টি ইউনিট।
মার্কেটের দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
