সাভারে নদীতে তরুণীর লাশ

আপডেট : ২১ জুন ২০১৯, ০০:০৩

রাজধানীর কদমতলী এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে আলমাস (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। সে সিএনজি চালিত অটোরিকাশার চালক ছিল। গত বুধবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কদমতলী থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় নিহত আলমাসের বন্ধু রহমানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, আলমাসের গ্রামের বাড়ি পটুয়াখারীর গলাচিপা উপজেলার ছোটশফা এলাকায়। তবে বর্তমানে তার বাবা-মা কদমতলীর মিরাজনগরের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। ঢাকায় সিএনজি অটোরিকশা চালাত। একই এলাকার আরেক অটোরিকশা চালক রহমান তার ঘনিষ্ঠ বন্ধু। বেশকিছু দিন আগে পরস্পরের অটোরিকশায় ধাক্কা লাগা নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার রাত ১০টার দিকে রইচনগর এলাকায় সহযোগীদের নিয়ে আলমাসের ওপর হামলা চালায়। একপর্যায়ে আলমাসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টায় চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় হত্যামামলা দায়ের করা হয়েছে। রহমানসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।