চট্টগ্রামের এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনার ১২ বছর পর মামলার রায় হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায়ে আসামি জয়নালকে যাবজ্জীবন ও দাউদকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ৪ জুন নগরীর পাথরঘাটার একটি স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী বাসায় ফিরছিল। এ সময় দাউদ ও তার বন্ধু ছাত্রীর গৃহশিক্ষক জয়নাল আবেদিন তাকে অপহরণ করে। অপহরণের পর ফেনী, নোয়াখালী ও দিনাজপুরের বিভিন্ন স্থানে এক মাসেরও বেশি সময় আটকে রেখে ধর্ষণ করে জয়নাল। তদন্ত শেষে ২০০৭ সালের ২৮ আগস্ট অভিযোগপত্র দেয় পুলিশ। রায়ে কারাদেণ্ডর পাশাপািশ জয়নালকে ৩০ হাজার টাকা ও দাউদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০০৭ সালে আসামিরা গ্রেফতার হলেও পরে তারা জামিনে বের হয়ে পালিয়ে যায়।
