চার ব্যাটারকে হারিয়ে ধুঁকছে আয়ারল্যান্ড

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬:৫৫

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নিজদের প্রথম ইনিংসে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রানের অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরতেই চাপে পড়ে আয়ারল্যান্ড।

১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার স্পিনারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। দলীয় ১ রানেই প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ওপেনার জেমস ম্যাককলামকে সাজঘরে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান। 

সাকিবের পর আইরিশ শিবিরে জোড়া আঘাত হানেন স্পিনার তাইজুল ইসলাম। ১২ বলে ১ রান করা মারে কমিন্স ও ১২ বলে ৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নির উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।  

তাইজুলের পর আইরিশ শিবিরে ফের আঘাত হানেন সাকিব। দলীয় ১৩ রানে ৪ বলে ১ রান করা কার্টিস ক্যাম্পারকে সাজঘরে ফেরান সাকিব।   

  

ইত্তেফাক/জেডএইচ