ইস্ত্রির কালো দাগে দুর্ভাবনার কিছু নেই

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০:১৬

কাপড় ইস্ত্রি করার সময় স্টিলের কারণে কালো দাগ পড়াটা অস্বাভাবিক না। আর দ্রুত দাগ সরাতে না পারলে শখের পোশাকটা নষ্টই হবে। কিন্তু এমনটা তো করতে দেওয়া যাবে না। এই দাগ সরানোর জন্য অনেকেই হাত দিয়ে ঘষাঘষি করেন কিন্তু কোনো ফলাফল মিলে না। আমরা কিছু টিপস দেই তাতে আপনার সমাধান হবে।

  • কালো ছোপে টুথপেস্ট লাগিয়ে নিন। তারপর পেপার টাওয়েল দিয়ে ঘষুন। কিছুক্ষণ পর দাগ উঠলে নরম তোয়ালে ভিজিয়ে পরিষ্কার করুন।
  • ইস্ত্রির দাগ তুলতে অব্যবহৃত স্টিলের মাজুনি ব্যবহার করুন।
  • কালো দাগের ওপর তিন ভাগ বেকিং সোডার সঙ্গে এক ভাগ সোডা মিশিয়ে রাখুন। খেয়াল রাখুন স্টিম হোল বা ইস্ত্রিতে থাকা ছিদ্র দিয়ে যেন পেস্ট না ঢুকে যায়। একটু অপেক্ষা করুন। অবশেষে কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করুন।

  • ভিনেগারে তুলা ডুবিয়ে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।
  • প্রথমে কাগজের ওপর লবণ ছেটান। ইস্ত্রি গরম করে লবণের উপরেই কয়েকবার চালান। এভাবে ইস্ত্রিতে থাকা জীবাণু দূর হবে।
  • অনেক সময় নেইল পালিশ রিমুভার দিয়েও ইস্ত্রির কোণে জমে থাকা কালো দাগ উঠে যাবে। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন