যশোরে ড্রামে ভর্তি অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরতলী খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
যশোর কোতয়ালী মডেল থানার ওসি অপূর্ব হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গাজীর বাজারের সেতু গ্যারেজের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় রশি জড়ানো ছিল। ওই যুবকের হাতে ট্যাটু ও কানে দুল রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
