আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট প্রথম ইনিংসে মাত্র ৩ ওভার বোলিং করেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে দলের অতি প্রয়োজনের মুখেও মাত্র ১৩ ওভার বোলিং করেন সাকিব। কেন সাকিব যথেষ্ট বোলিং করছেন না প্রশ্ন করা হয় বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে এই প্রশ্ন সাকিবকেই করতে বলেন ডোনাল্ড।
আয়ারল্যান্ডের বিপক্ষে যথেষ্ট বোলিং না করার কারণ জানালেন সাকিব। শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, 'না ওরকম কোনো ব্যাখা নেই, মানে বোলিং সবাইকে করতেই হবে এরকম কোনো কথা নেই। আপনার কাছে ৫-৬ রকমের অস্ত্র থাকলে আপনার ব্যবহার করার দরকার নেই তো সবসময়।'
দলের অন্য বোলারদের প্রতি বিশ্বাস ছিল দাবি করে তিনি আরও বলেন, 'আমাদের যথেষ্ট বোলার রয়েছে, যারা ২০ উইকেট নেওয়ার মতো এবং আমার ওদের প্রতি বিশ্বাস রয়েছে। সেটা ওরা করে দেখিয়েছে এবং স্পেশালি এমন একটা জায়গায় খেলা হয়েছে যেখানে এই ধরণের পিচে আমরা ওতো বেশি খেলি না। প্রথম দিন খুবই ভালো ব্যাটিং উইকেট ছিল আমি বলব। মিরপুরে সাধারণত টানা তিন দিন এমন ভালো ব্যাটিং উইকেট থাকে না। ইভেন আজকেও ভালো ব্যাটিং উইকেট ছিল।'
