স্পেনের মূল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুইস এনরিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দেওয়া এনরিকে গত মার্চের পর থেকে লা রোহাদের সঙ্গে ছিলেন না।
এক বিবৃতিতে রুবিয়ালেস জানান, স্প্যানিশ ফুটবল সবসময় এনরিকেকে সমর্থন দিয়ে এসেছে এবং তার অনুপস্থিত থাকা নিয়েও আমরা কখনো প্রশ্ন তুলিনি। আর তার ব্যক্তিগত কারণে সরে যাওয়াকেও আমরা সম্মান করি।
আরও পড়ুন: আমরা যুদ্ধের জন্য প্রস্তুত: ইরান
সর্বশেষ জাতীয় দলের তিনটি ম্যাচে এনরিকের অধীনেই জয় পেয়েছে স্পেন। এর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায়ের পর স্পেনের দায়িত্ব নেন এনরিকে। তিনি ১১ মাস ২০১০ সালের বিশ্বকাপ জয়ীদের সঙ্গে কাজ করেছেন।
ইত্তেফাক/বিএএফ
