ইরানে হামলার অনুমতি দিয়ে প্রত্যাহার করলেন ট্রাম্প

আপডেট : ২১ জুন ২০১৯, ১৩:২৮

মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে ইরানের রাডার ও মিসাইল ব্যাটারি লক্ষ্য করে সামরিক হামলার প্রাথমিকভাবে অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট। 

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, হামলার জন্য যুদ্ধবিমান ও জাহাজ প্রস্তুত ছিলো। তবে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসায় হামলা চালানো হয়নি।    

এদিকে গতকাল মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পর ইরানের রেভ্যুলুশনারি গার্ডস কর্পস’র (আইআরজিসি) কমান্ডার বলেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত।  

জেনারেল হোসেইন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে বলেন, মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের জন্য একটি পরিস্কার বার্তা।

আরও পড়ুন: ফের হংকংয়ের রাস্তায় বিক্ষোভকারীরা 

তিনি আরো বলেন, ‘কোন দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে ইরানের ইচ্ছা নেই, কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

ইত্তেফাক/এসআর