আইপিএল খেলতে যাওয়ার আগে যা বললেন লিটন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

অবশেষে প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিতে দেশ ছেড়েছেন। রোববার (৯ এপ্রিল) সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা দেন লিটন। দেশ ছাড়ার নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন।

লিটন দাস বলেন, 'এটা দারুণ সুযোগ। এই রকম বড় আসরে কখনো যেতে পারিনি আগে। অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার। আমি খুশি।ওপেনার হিসেবে সব সময় কনফিডেন্ট থাকতে হবে। দলটাও ভিন্ন। কখনো এ রকম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যায়নি।' 

তিনি আরও বলেন, 'তারা (কলকাতা) যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। তেমন কোনো লক্ষ্যে নেই, যদি সুযোগ আসে ভালো ক্রিকেট খেলবো।  ভক্তদের উদ্দেশে একটা কথাই বলবো, এখানে যেমন সমর্থন করেছে ওখানে যেন এভাবে সমর্থন করে।' 
   

 

 

ইত্তেফাক/জেডএইচ