জীবনে প্রথমবার জুতা পেয়ে আনন্দে আত্মহারা উগান্ডার নারী

আপডেট : ২১ জুন ২০১৯, ১৪:৫৪

জীবনে প্রথম বারের মত এক জোড়া জুতা পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন উগান্ডার এক নারী। জুতা পাওয়ার পর তিনি আনন্দে নাচতে শুরু করেন। খবর ডেইলি মেইলের।  

প্রতিবেদনে বলা হয়েছে, লরা গ্রিয়ার নামে এক নারী এক মহিলার পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় দেখেন এক মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি ওই মহিলার পাশে গাড়ি থামান এবং তাকে সাহায্য করতে চান।  

লরা বলেন, আমি খালি পায়ে ওই মহিলাকে দেখে আমার ড্রাইভারকে তার কাছে গাড়ি থামাতে বলি এবং এক জোড়া জুতা উপহার তাকে দেই। তিনি জানান, ওই নারীর এর আগে কখনো জুতা ছিল না। 

লরা সংবাদ মাধ্যম নিউজফ্লেয়ার’কে  বলেন,  ওই নারী জুতা উপহার পাওয়া পর আনন্দে আত্মহারা হয়ে যান। জুতা পরে তিনি আনন্দে নাচতে শুরু করেন। 

আরও পড়ুন: ইরানে হামলার অনুমতি দিয়ে প্রত্যাহার করলেন ট্রাম্প 

এমন আনন্দের দৃশ্য দেখে আমার চোখে পানি আসে বলে জানান লরা।

ইত্তেফাক/এসআর